ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৪
  • ৪৩৪৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭এর চট্টগ্রামের সদস্যরা।
আজ এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এ তথ্য জানিয়েছে।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে, জেলার রাঙ্গুনিয়া থানাধীন চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রানীরহাট বাজারস্থ কেবিএস কনভেনশন হলের সামনে এক লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার গভীর রাতে র‌্যাবের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আসামি  তৌহিদুল ইসলাম মামুন (৩৪)-কে আটক করে। মামুন রাঙ্গুনিয়া এলাকার মো.আইয়ুব আলীরছেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক আসামির দেহ তল্লাশি করে প্যান্টের পিছনে কোমর হতে একটি দেশি আগ্নেয়াস্ত্র (এলজি) এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামি জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। আসামি আরো জানায়, জব্দ আগ্নেয়াস্ত্র দিয়ে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।
মামুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat