ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ২৩৪৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোর উত্তরাঞ্চলে শনিবার বেশ কয়েকজন নিহত হয়েছে। এ সপ্তাহে সেখানের সিনালোয়া মাদক পাচারকারী চক্রের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে লড়াইয়ে কমপক্ষে ১৫ জন মারা যাওয়ার পর তারা নিহত হলো। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।  মেক্সিকোর কুলিয়াকান থেকে এএফপি এ খবর দিয়েছে। 
সিনালোয়া রাজ্যের জননিরাপত্তা বিভাগ শনিবার এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনী ও ‘সশস্ত্র বেসামরিক নাগরিকদের মধ্যে সংঘর্ষ চলাকালে তিনজন বেসামরিক লোক নিহত হয়।’
বেসামরিক লোকজনকে আতঙ্কিত করে এমন মাদক পাচারকারী চক্রের অন্তর্দ্বন্দ্বের সাথে তারা যুক্ত ছিল কিনা তা উল্লেখ না করেই বিভাগটি ‘দুটি নরহত্যার’ কথা জানিয়েছে।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল বলেছেন, কনকর্ডিয়া শহরে শুক্রবার রাতে পাঁচজন মারা গেছে। সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যে সহিংসতায় তারা নিহত হয় বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শুক্রবার রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, সোমবার থেকে মাদক পাচারকারী বিভিন্ন দলের মধ্যে লড়াইয়ে ১৫ জন নিহত হয়েছে। 
রাজ্যের রাজধানী কুলিয়াকান থেকে ২৭ বছর বয়সী এস্তেফানিয়া বলেন, ‘আমার চাচাতো ভাইদের বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমার খালা চান না যে তারা বাইরে যাক কারণ তারা বলেছে অপরাধীরা লোক নিয়োগ করছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat