ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ২৩৪৩৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সন্দ্বীপ ও কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর পৃথক পৃথক অভিযানে দেশী-বিদেশী অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় চট্টগ্রামের সন্দ্বীপ ও কক্সবাজারের মহেশখালীতে আজ বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে আদরকে আটক করা হয়। আদরের তথ্যের ভিত্তিতে আরেক সন্ত্রাসী আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, চা-পাতি, রামদাসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 
সন্ত্রাসী আদরের নামে থানায় একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। 
এদিকে গতকাল দিবাগত রাতে মহেশখালী থানাধীন কালারমারছরা ইউনিয়ন এর ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে রমিজ উদ্দিন নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহণ চাঁদাবাজকে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ আটক করে নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট। এ সময় তার ঘর তল্লাশি করে শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়। আগে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা এবং অস্ত্র মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।  
উল্লেখ্য যে, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে  দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat