ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ২৩৪৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের একটি কারাগারে ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে রোববার ৩৪ নারী কারাবন্দি অনশন করেন।
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী ফাউন্ডেশন এ কথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থ এএফপি’র।
দেশটিতে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনিকে ঠিকভাবে হিজাব না পরার অপরাধে নৈতিকতা পুলিশ গ্রেফতার ও নির্মমভাবে নির্যাতন করে। গ্রেফতারের তিনদিন পর পুলিশি হেফাজতে তার মৃত্যু ঘটে।
এ হত্যাকা-ের প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর থেকে ইরানী কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘নারী, জীবন, স্বাধীনতা’ নামে তীব্র আন্দোলন শুরু হয়। এতে নির্মমভাবে দমনপীড়ন চালায় ইরানী কর্তৃপক্ষ। হাজার হাজার লোককে গ্রেফতার ও অসংখ্য লোককে হত্যার অভিযোগ ওঠে।
ফাউন্ডেশন থেকে বলা হয়েছে, “আজ, ১৫ ই সেপ্টেম্বর ২০২৪, এভিন কারাগারে ৩৪ জন নারী রাজনৈতিক বন্দী ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী এবং মাশা(জিনা) আমিনী হত্যার স্মরণে অনশনে নেমেছে।”
এদিকে ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী রয়েছেন। তিনি গত এক দশকের বেশির ভাগ সময় কারাগারে এবং কারাগারের বাইরে কাটিয়েছেন এবং বারবার অনশন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat