ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ৩২৪৩৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিস আমেরিকা ও মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্কের এক নারী সোমবার অভিযোগ দায়ের করে বলেছেন,  মা হওয়ার কারণে তিনি বৈষম্যের শিকার হয়েছেন।
নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ড্যানিয়েল হ্যাজেলের (২৫) ছয় বছরের এক শিশু থাকায় সুন্দরী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে তাকে অযোগ্য ঘোষণা করায় তিনি নিউইয়র্ক সিটি হিউম্যান রাইটস কমিশনে মামলা করেন।
হ্যাজেল বলেন, ‘ বৈষম্যমূলক শর্তের কারণে এইসব সুন্দরী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন আমার আজও আটকে আছে। যেখানে মা হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখানো সম্ভব হয় না।’
হ্যাজেল ক্যালিফোর্নিয়ার আইনজীবী গ্লোরিয়া অলরেডকে তার পক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগ দিয়েছেন। গ্লোরিয়া নারীদের অধিকার সংক্রান্ত মামলা পরিচালনার জন্য বেশ পরিচিত। অলরেড এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘গর্ভবতী  কিংবা পিতামাতা হওয়া কোন অপরাধ নয়।  একজন ব্যক্তিকে এ কারণে চাকরি বা ব্যবসার সুযোগ থেকে বাদ দেওয়া উচিত নয়।’
অলরেড বলেন, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হিসেবে একজন প্রতিযোগীকে অবশ্যই অবিবাহিত, সন্তানহীন, গর্ভবতী না হওয়ার শর্ত বেঁধে দেয়া হয়েছে। যা গৎবাঁধা ধারনা মা হলে নারীরা আর সুন্দরী থাকবে না, সংবেদনশীল, প্রতিভাবান কিংবা পরোপকারীও হবে না।
তিনি জানান, একই কারণে তিনি ইতোমধ্যে আরেক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের আয়োজকদের বিরুদ্ধেও মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat