ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৮
  • ৪৩৫৪৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ বুধবার বলেছে, টাইফুন ইয়াগি সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায়  দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে প্রায় ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে টাইফুন ইয়াগি ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস মিয়ানমারে শক্তিশালী বাতাস ও মুষলধারে বৃষ্টি নিয়ে অঞ্চল জুড়ে প্রবাহিত হয়। ব্যাংকক থেকে এএফপি এ কথা জানায়।
থাইল্যান্ড বুধবার আরও তিন জনের মৃত্যুর খবর জানিয়েছে। এতে করে রাজ্যের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। এই অঞ্চল জুড়ে এখন হতাহতের সংখ্যা মোট ৫৩৭ জন।
জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, বিশুদ্ধ পানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য ও আশ্রয়ের অভাবে ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জুন কুনুগি বলেছেন, ‘টাইফুন ইয়াগির সবচেয়ে বিধ্বংসী পরিণতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ শিশু ও পরিবারগুলো।
ইউনিসেফ জানিয়েছে, ভিয়েতনামে, নিরাপদ পানীয় জল ও স্যানিটেশনের অভাবে  প্রায় ৩০ লাখ মানুষ রোগের ঝুঁকির মুখোমুখি হচ্ছে।
মিয়ানমারে বন্যার কারণে প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। দেশটিতে সামরিক বাহিনী ও সামরিক শাসন বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। ইয়াগির প্রভাব তাদের দুর্দশা আরো বাড়িয়ে দিয়েছে।
ইউনিসেফ বলেছে, ইয়োগি মিয়ানমারে ইতোমধ্যেই মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটিয়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে গভীর সংকটে ঠেলে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat