ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৮
  • ৪৩৪৫৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংক লিমিটেডকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ৭৫ বছর পূর্বে বাংলাদেশ সমবায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। সেই লক্ষ্য ও উদ্দেশ্য থেকে প্রতিষ্ঠানটিকে বিচ্যুত করা যাবে না।’
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আজ বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা হাসান আরিফ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সমবায় আইন হতে হবে সরল রৈখিক। যাতে সমাজের সকল স্তরের মানুষ আইনটি অনুধাবন করতে পারে। সমবায় সমিতিগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সমিতি পরিচালনা করবেন। এর ব্যত্যয় ঘটতে দেয়া যাবে না। সকলের প্রচেষ্টা থাকলে গ্রামীণ ব্যাংকের মতো বাংলাদেশ সমবায় ব্যাংকও আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।’
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে মোসাম্মৎ শাহানারা খাতুন বলেন, সমবায় ভিত্তিক প্রতিষ্ঠানে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান থাকতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সব সময় সহায়তা প্রদান করবে।
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের হারানো গৌরব ফিরিয়ে আনতে যোগ্য নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়ে ড. হুমায়রা সুলতানা বলেন, সকলের মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড আরও শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat