ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৪৩৪৫৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের অনন্য অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করেছেন আলিয়া ভাট। গ্ল্যামার গার্ল তকমা থেকে বেরিয়ে নিজেকে ভেঙেছেন ভার্সেটাইল রূপে। কেবল অভিনয়েই নয়, গানেও রয়েছে তার দক্ষতা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিজের নতুন সিনেমা ‘জিগরা’র গানে কণ্ঠ দিয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি প্রকাশ হওয়া গানটিতে আলিয়ার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দিলজিত দোসাঞ্জ। গানের ভিডিওতে দেখা গেছে তাদের দুজনকেই।
‘জিগরা’র ‘চল কুড়িয়ে’র গানের মাধ্যমে আট বছর পর একসঙ্গে কাজ করলেন তারা। ২০১৬ সালে প্রশংসিত সিনেমা ‘উড়তা পাঞ্জাব’-এ ‘এক কুড়ি’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছিলেন আলিয়া-দিলজিত, যা এখনো শ্রোতাদের মুগ্ধ করে। 
নতুন গানটি লিখেছেন হরমনজিত সিং, সংগীতায়োজনে মনপ্রীত সিং। গানের কথায় নারীর সংগ্রাম ও সাহসিকতার বিষয় উঠে এসেছে। 
কেউ বলছেন, ‘দিলজিতের সঙ্গে মিলে আলিয়া আমাদের হৃদয় জিতে নিয়েছেন’, আবার কারো মন্তব্য, ‘দিলজিতের এনার্জির সঙ্গে আলিয়ার কণ্ঠ দারুণভাবে মিলে গেছে।’
ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ তে ভাই-বোনের ভালোবাসা ও মমতার বন্ধন দেখানো হয়েছে। এতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat