ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৪৩৪৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিন ভূখণ্ডে ১২ মাসের মধ্যে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব বন্ধ এবং এতে অ-সম্মতির জন্য নিষেধাজ্ঞা আরোপের দাবি সম্বলিত একটি প্রস্তাবে বুধবার জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ভোট দিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবটিতে পক্ষে ১২৪টি এবং বিপেক্ষ ১৪টি ভোট পড়ে। ৪৩টি দেশ ভোট দানে বিরত থাকে। ফিলিস্তিনি প্রতিনিধি দল প্রস্তাব গৃহিত হওয়াকে ‘ঐতিহাসিক’ বলে ঘোষণা করেছে।
এদিকে গাজা যুদ্ধের এক বছর পূর্তি হওয়ার প্রাক্কালে প্রস্তাবটি গৃহিত হয়েছে। 
প্রস্তাবটি প্রথম উপস্থাপন করে ফিলস্তিনি প্রতিনিধিদল। এতে অবিলম্বে দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলের অবৈধ উপস্থিতি বন্ধের দাবি জানানো হয়। প্রতিনিধি দল এ জন্যে ১২ মাসের বেশি সময় বেঁধে না দেয়ার আহ্বান জানায়। যদিও আগের একটি খসড়ায় ছয় মাস সময় দেয়া হয়েছিল।
তবে, ইসরাইল প্রস্তাবটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমার্স্টেইন এক্স-এ বলেছেন, এটি বাস্তবতা বিবর্জিত একটি বিকৃত সিদ্ধান্ত যা সন্ত্রাসবাদকে উস্কে দেবে এবং শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে। 
কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়ে একে ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতির প্রতিফলন বলে মন্তব্য করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat