ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৫৬৬৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত তিনদিনের টানা বর্ষণে জেলার অধিকাংশ  মাছের ঘের তলিয়ে গেছে। এতে ঘের ব্যাবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছে।এছাড়া ও রোপা আমন ,আউশ ,শাক সবজি ক্ষেত তলিয়ে গেছে। ফলে মৎস্য ও কৃষি  খাতে প্রায় ৭০কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা মৎস্য অফিস সূত্রে এ তথ্য জানা গেছে ।
গত শনি, রবি ও সোমবারে তিন দিনের ভারী বর্ষণে নড়াইল জেলার মৎস্য চাষিদের মাথায় হাত উঠেছে। সহায় সম্বল বিক্রি করে মাছ চাষ করেছিলো, টানা বর্ষণের ঘের ভেসে যাওযায় দিশে হারা হয়ে পড়েছে ব্যাবসায়ীরা। বিশেষ করে সদরের মির্জাপুর, বিছালী, পৌরসভার বাহিরডাঙ্গা, কালিয়া, লোহাগড়ার অধিকাংশ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এত করে অনেক ঘের ব্যবসায়ী নিঃস্ব হয়েগেছে।
ঘের ব্যবসায়ী সোহান শেখ বলেন, আমার ১৫ একর জমির ১৪টি ঘের ছিলো। গত কয়েক দিনের বৃষ্টিতে সবগুলো তলিয়েগেছে। এতে আমার প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়েগেলাম।
আব্বাস জমাদ্দার বলেন, আমার ঘেরের সব মাছ বের হয়েগেছে, ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়েগেছি।
ঘের ব্যবসায়ী শামীম আতিক মহিদ বলেন, আমার ২টি ঘেরে মাছ ছিলো বৃষ্টিতে তলিয়ে গেছে। আমার ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘের ব্যবসায়ী বাবুল শেখ বলেন, আমার ৬টি ঘের রয়েছে ১০ একর জমির। একটিতে সাদামাছ, কৈ মাছ, শিংমাছ, তেলাপিয়া মাছের চাষ করা হয়েছিলো। গত কয়েক দিনের বৃষ্টিতে সবগুলো তলিয়েগেছে। এতে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানাগেছে, গত কয়েক দিনের বৃষ্টিতে ২৪ হেক্টর রোপা আমন, ৩ হেক্টর আউশ ১০ হেক্টর সবজিসহ মোট ৪৮ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে জেলায় ধান-সবজিসহ ৪৮ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। ২ হাজার ২’শ ৬০জন কৃষক ক্ষাতিগ্রস্ত হয়েছে। এতে এক কোটি ৬৬ লক্ষ ২২ হাজার টাকার ক্ষতি হয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, জেলায় গত তিন দিনের ভারী বর্ষণে দুই হাজার চারশত পুকুর ও এক হাজার পাঁচশত সাতচল্লিশটি মাছের ঘের তলিয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ৬৮ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
জেলা মৎস্য অফিসার এইচ এম বদরুজ্জামান বলেন, গত তিন দিনের ভারী বর্ষণে দুই হাজার চারশত পুকুর ও এক হাজার পাঁচশত সাতচল্লিশটি মাছের ঘের  ও ৪৮ হেক্টর জমির ফসলের ক্ষতি গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৭০কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের একটি তালিকা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat