ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৯
  • ৪৩৫৪৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার দেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য সহায়তার প্রতিশ্রুতি প্রদানের মধ্যে দিয়ে বাংলাদেশে তার সফর শেষ করেছেন। 
আজ রাইসার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন এবং চলতি অর্থবছরের জন্য বিশ্ব ব্যাংকের প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের কর্মসূচি নিয়ে আলোচনা করেন। 
বিশ্বব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্থ সহায়তা বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি, সাম্প্রতিক বন্যা থেকে পুনরুদ্ধার, উন্নত সেবা প্রদানের জন্য সরকারী ও আর্থিক খাত সংস্কার, একটি পরিচ্ছন্ন জ্বালানি খাত গড়ে তোলা এবং বায়ুর মান ও স্বাস্থ্য সেবা উন্নত করতে সহায়তা করবে। রাইসার বলেন, ‘বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সুযোগ রয়েছে, যা দীর্ঘদিন ধরে সমাধান করা হয়নি।’  
তিনি বলেন, ‘বিদ্যমান এবং নতুন বিনিয়োগের মাধ্যমে, আমরা অর্থনৈতিক সুশাসনের উন্নতি এবং প্রতি বছর চাকরির বাজারে প্রবেশকারী ২ মিলিয়ন বাংলাদেশী যুবকের জন্য আরও অধিক এবং আরও ভাল কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দিচ্ছি।’ রাইসার জুলাই ও আগস্টে মর্মান্তিক প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। 
বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাংক গুরুতরভাবে আহত শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য জরুরি সহায়তা প্রদানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে। এছাড়াও, বিশ্বব্যাংক পূর্বাঞ্চলীয় জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবিকা পূনরুদ্ধারে সহায়তা দেবে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মিয়ানমারে সহিংসতার কারণে পালিয়ে আসা প্রায় এক মিলিয়ন বাস্তুচ্যুত রোহিঙ্গার আশ্রয় প্রদান অব্যাহত রাখার জন্য বাংলাদেশের উদার সিদ্ধান্তের জন্য প্রশংসা করেন। বিশ্বব্যাংক সম্প্রতি বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের জন্য ৭০ কোটি ডলারের কর্মসূচি অনুমোদন করেছে।
রাইসার অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও সাক্ষাত করেন এবং বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা গড়ে তোলা, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং শাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা উন্নত করতে সহায়তা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করেন। রাইসার বিশ্বব্যাংকের অর্থায়নকৃত প্রকল্পের বিদ্যমান পোর্টফোলিও থেকে বাংলাদেশের প্রাপÍব্য যথেষ্ট সম্পদের কথা তুলে ধরেন, যা দেশকে একটি নতুন টেকসই প্রবৃদ্ধির পথে স্থাপন করার জন্য সরকারের সবচেয়ে জরুরি অগ্রাধিকারের জন্য অতিরিক্ত তহবিল প্রদানের জন্য প্রয়োজন অনুসারে পুনরায় ব্যবহার করা যেতে পারে।
বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার  বিশ্বব্যাংক তার ৫০ বছরের অংশীদারিত্বে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে(আইডিএ) অনুদান, সুদ-মুক্ত ঋণ, এবং কনসেশনাল ক্রেডিটের আকারে বাংলাদেশকে তার অগ্রাধিকার উন্নয়ন মোকাবেলায় সহায়তা করার জন্য প্রায় ৪৪ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে, ৫২টি চলমান প্রকল্পের জন্য প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নসহ, বাংলাদেশে বিশ্বব্যাপী সবচেয়ে বড় আইডিএ কর্মসূচি রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat