ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২০
  • ৪৩৫৪৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বোলার  হিসেবে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন পেসার হাসান মাহমুদ। ক্রিকেটের তিন সংস্করন মিলিয়ে মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান।   
চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২২ দশমিক ২ ওভারে ৮৩ রানে ৫ উইকেট নেন হাসান। ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ইনিংস ৫ উইকেট নিলেন তিনি। তবে ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট সংস্করণে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন হাসান।
ভারতের মাটিতে এর আগের টেস্ট সেরা বোলিং ছিলো পেসার আবু জায়েদের। ২০১৯ সালে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ২৫ ওভারে ১০৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন আবু জায়েদ।
ওয়ানডে ফরম্যাটে ভারতের মাটিতে সেরা বোলিং ফিগার স্পিনার মাহেদি হাসানের। ২০২৩ ওয়ানডে বিশ^কাপে ইংল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ৭১ রানে ৪ উইকেট নিয়েছিলেন মাহেদি।  
ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার মুস্তাফিজের। ২০১৬সালের টি-টোয়েন্টি বিশ^কাপে কোলকাতার ইডেন গার্ডেন্সে সুপার টেন-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার ফিজ।
ভারতের বিপক্ষে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম বোলার হলেন হাসান। এর আগে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান (৬/১৩২), ২০১০ সালে চট্টগ্রামে সাকিব আল হাসান (৫/৬২), ২০১০ সালে চট্টগ্রামে শাহাদাত হোসেন (৫/৭১) এবং ২০২২ সালে মিরপুরে মেহেদি হাসান মিরাজ (৫/৬৩) ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat