ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-২১
  • ৪৩৫৪৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে এক ইসরাইলি হামলায় আটজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
লেবানেনর রাজধানী বৈরুত থেকে হিজবুল্লাহর সঙ্গে  ঘনিষ্ঠ একটি সূত্র জানাশ,তাদের একজন শীর্ষ সামরিক নেতা মারা গেছেন।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে তারা একটি "টার্গেটকৃত হামলা" পরিচালনা করেছে। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে হামলায় আটজন নিহত এবং আরও ৫৯ জন আহত হয়েছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রটি বলেছে যে দক্ষিণ বৈরুতে তাদের শক্ত ঘাঁটিতে হামলায় এর অভিজাত রাদওয়ান ইউনিটের প্রধান ইব্রাহিম আকিল নিহত হয়েছেন।
৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বৈরুতের দক্ষিণ শহরতলিতে এই বিমান হামলা তৃতীয়। এই সপ্তাহে সহিংসতা নাটকীয়ভাবে গাজা থেকে লেবাননে স্থানান্তরিত হয়েছে। এই বছরের শুরুর দিকে, ইসরাইলকে দায়ী করা হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর এবং তার সহযোগী ফিলিস্তিনি গ্রুপ হামাসের নেতা সালেহ আল-আরুরি নিহত হন।
হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্র আরো জানায়, "ইসরাইলি বিমান হামলায় রাদওয়ান ফোর্সের কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। ফুয়াদ শুকরের পর তিনি ফের্সের সশস্ত্র বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড।"
হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে হামলার পর তারা বলেছে, তারা একটি ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে আঘাত করেছে। হিজবুল্লাহর দাবি করে যে এটি অনির্দিষ্ট "হত্যার" জন্য দায়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat