ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ৪৩৫৪৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিনেমায় কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। এর পর দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর বিচ্ছেদ হয় তাদের। স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে অ্যাঞ্জেলিনা জোলি দাবি করেছিলেন, ঘরে ফিরে ব্র্যাড তাকে নিয়মিত নির্যাতন করতেন। এর বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী।
২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদের পর পরস্পরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলে মামলা-মোকদ্দমা। মূলত পারিবারিক কলহ ও মানহানির বিষয় তুলেই আইনি লড়াইয়ের মাঝে পড়ে যায় এই জুটি। এ নিয়ে সংবাদের শিরোনামও কম হয়নি। অবশেষে সব অভিযোগ গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোলি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, ২০২২ সালে এফবিআই এর বিরুদ্ধে অভিযোগ আনেন জোলি। সেখানে জোলি ছদ্মনামে অভিযোগ করেন, ২০১৬ সালের ঘটনা নিয়ে পিটের বিরুদ্ধে করা মানহানির মামলার সঠিক তদন্ত হয়নি। এরপর বুধবার (২৫ সেপ্টেম্বর) আদালতকে সেই অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন জোলি।
সে সময় এফবিআইয়ের কাছে জোলির অভিযোগ ছিল, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর প্রাইভেট জেটে করে সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন দুই তারকা। এই সময়ে জোলি এবং পিটের মধ্যে তর্ক শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জোলিকে ঘাড় ধাক্কা দেন পিট, সেই সঙ্গে তার মাথা ধরে ঝাঁকান। এমনকি এক পর্যায়ে সন্তানদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন ব্র্যাড পিট। এক সন্তানের গলা চেপে ধরেন, অন্যজনের মুখ চেপে ধরেন। এছাড়া জোলি ও সন্তানদের গায়ে মদ ছুড়ে মারেন পিট।

জোলির অভিযোগের ভিত্তিতে ২০১৬ সালের ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এফবিআই ও লস অ্যাঞ্জেলেস কান্ট্রি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস। একই বছরের নভেম্বরে এফবিআইয়ের এক মুখপাত্র জানান, এ ঘটনায় পিটের কোনো সংশ্লিষ্টতা পাননি তারা, ফলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে না। এরপর ২০২২ সালে এ তদন্তের নথি খতিয়ে দেখার দাবি তোলেন জোলি।

ব্র্যাড পিট ও আঞ্জেলিনা জোলি কাছাকাছি আসেন ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায়। মিডিয়ায় এ জুটি পরিচিতি পেয়েছিল ‘ব্র্যাঞ্জেলিনা’ নামেও। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ২০১৭ সালে আলাদা থাকতে শুরু করেন তারা। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat