ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ৩৪৫৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার যমুনা নদীতে দ্রুত পানি বাড়ছে ।  বগুড়ায় যমুনার বৃদ্ধি পেলেও এখনও বিপৎ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 
গত ২৪ ঘন্টায় সারিয়াকান্দি পয়েন্টে  যমুনার পানি  ৯২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এমন তথ্য দিয়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হুমায়ন কবির।রোববার সকাল ৯ টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার  ১৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকা আছে এমনটি জানালেন পাউবো কর্তৃপক্ষ । 
পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা আরো জানান, উজানে ভারতে প্রবল বৃষ্টিপাতের কারনে তিস্তা, ব্রহ্মপুত্র নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।  ভারত বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকলে যমুনাতেও পানি বৃদ্ধি পাবে। পানি উন্নয়ন বোর্ড  সতর্ক রয়েছে বলে পাউবো কর্তৃপক্ষ জানান।
এ দিতে বগুড়ায় যমুনার পানি বৃদ্ধি পাওয়ার ফলে সারিয়াকান্দি উপজেলার  
চরাঞ্চলে  পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সারিয়াকান্দির চরাঞ্চলের কর্নিবাড়ি, চালুয়াবাড়ি, তেকানি চুকাই নগর, কাজলা  ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat