ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-০৫
  • ৬৬৫৬৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হন । মা হওয়ার পর কেমন আছেন দীপিকা, এ নিয়ে জানতেই উৎসুক তার অনুরাগীরা। হাসপাতাল থেকে ফেরার পথে শেষ দেখা যায় দীপিকাকে। এরপর রণবীর সিংকে প্রকাশ্যে দেখা গেলেও দীপিকাকে আর দেখা যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সরব ছিলেন দীপিকা। নিজের মাতৃত্বকাল নিয়ে বেশ কিছু পোস্টও করেছেন তিনি। যদিও কোথাও নিজের ছবি দেননি। অবশেষে অনুরাগীদের অপেক্ষার অবসান হতে চলেছে। মা হওয়ার মাত্র এক মাসের মধ্যে প্রথম প্রকাশ্যে আসতে চলেছেন এই নায়িকা।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ‘সিংঘম এগেইন’ ছবির ঝলক প্রকাশের অনুষ্ঠানে নাকি আসতে চলেছেন দীপিকা। আগামী ৭ অক্টোবর মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে শোনা যাচ্ছে। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, এই অনুষ্ঠানে করা হয়েছে জাঁকজমক আয়োজন। সেখানে উপস্থিত থাকবেন রণবীর সিং, অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান ও টাইগার শ্রফ।
তবে এই অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রে দীপিকা পাডুকোন। যেহেতু মা হওয়ার পরে তাকে দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা।
অন্তঃসত্ত্বা অবস্থায় এই ছবির শ্যুটিং করছিলেন দীপিকা। এই ছবির ট্রেলারের জন্যও বহু দিন ধরে অপেক্ষা করেছিলেন দর্শকেরা। আগামী ১ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat