ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৬৭৬৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বলেছেন, যুবসমাজ ও নগর পরিকল্পনাবিদদের অংশগ্রহণে রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মিলনায়তনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যুবসমাজ ও নগর পরিকল্পনাবিদদের নিয়ে ঢাকাকে বসবাসের উপযোগী একটি নগরী হিসেবে গড়ে তোলা হবে।
আবাসন উপদেষ্টা সমাজে পরিবর্তন আনতে সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় সেজন্য সর্বদা সজাগ থাকতে হবে। 
এসময় তিনি রাজউকের প্লট বরাদ্দ সম্পর্কে বলেন, কোটা পদ্ধতির ভিত্তিতে নয়, আগামীতে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়া হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস। 
পরে অতিথিরা বিশ্ব বসতি দিবস উপলক্ষে দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat