ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৩২৪৩৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করেছে সরকার।
আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল এর সিনিয়র সহকারী সচিব মো: মেহদি হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য  জানানো হয়।
বিশেষ টাস্কফোর্সে সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে  সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও কমিটির সদস্য হিসেবে আছেন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি,কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা,ক্যাবের প্রতিনিধি এবং শিক্ষার্থী প্রতিনিধি দুইজন।
ট্রাস্কফোর্সর কার্যপরীধির মধ্যে রয়েছে টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার/বৃহৎ আড়ত /গোডাউন /কোল্ড স্টোরেজ ও সাপ¬াই চেইনের অন্যান্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে।
টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্য দামের পার্থক্য ন্যূনতম থাকে নিশ্চিত করবে সকল স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা করবে।
টাস্কফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাসসেল  হোয়াটসঅ্যাপ (০১৯১২৯৩০৫৯২) ইমেইল atc2.pmfe@mincom.gov.bd জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (০১৭১১৩৭৩৮০২ নাম্বারে(হোয়াটসআ্যাপ) ও ইমেইল dd-opration@dncrp.gov.bd প্রেরণ করবে জাতীয় ভোক্তা অধিকার রক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা সাতটার মধ্য বাণিজ্য মন্ত্রণালয় প্রতিবেদন প্রেরণ করবে।
টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কোঅপ্ট করতে পারবে।এই আদেশ জনসার্থে জারি করা হলো বলর প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat