ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ৪৪৫৪৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সাধারণ গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গ্রামীণ ব্যাংকের অবদানের প্রশংসা করেছেন।
চীনা দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, তিনি তার স্ত্রী লি ইউকে নিয়ে চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের জোবরা শাখা এবং জাদুঘর পরিদর্শনকালে এই প্রশংসা করেন।
বাংলাদেশে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির প্রভাব সম্পর্কে সরেজমিন জানতে রাষ্ট্রদূত এই সফর করেন।
চীনা প্রতিনিধিদল বাংলাদেশের গ্রামীণ জনসংখ্যার জীবনযাত্রার উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ ব্যাংককে দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক ক্ষমতায়নের একটি উল্লেখযোগ্য মডেল হিসাবে স্বীকৃতি দেয়।
সফরের সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ইতিহাস ও বিকাশ সম্পর্কে অবহিত করেন।   
গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে চট্টগ্রাম জেলার অন্তর্গত জোবরা গ্রামে একটি পাইলট প্রকল্প হিসাবে চালু করেছিল।
দারিদ্র্য দূরীকরণ এবং সুবিধাবঞ্চিতদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি উন্নয়নের লক্ষ্যে ১৯৮৩ সাল নাগাদ প্রকল্পটিকে একটি ব্যাংকে রূপান্তরিত করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, এই সফর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat