ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ২৩৩৪৫৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাপানের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়াদের সংগঠন নিহন হিদানকিও’র এ বছরের নোবেল শান্তি পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। 
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় নিহন হিদানকিওকে অভিনন্দন জানিয়ে বলেন, পরমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি এ সংস্থার অবিচল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক।
২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস বলেন, হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা কখনো ভুলে না যাওয়া নিশ্চিত করতে এ সংগঠনের সমর্থন ও নিরলস প্রচেষ্টা আমাদের নিরাপদ বিশ্ব অর্জনের অন্বেষায় গভীরভাবে অনুরণিত হয়।
বার্তায় বলা হয়, আপনাদের সাহসিকতা ও আত্মনিবেদনের জন্য আবারো কৃতজ্ঞতা ও উষ্ণ অভিনন্দন জানাই।
নিহন হিদানকিও  ‘পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য’ ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে।
শুক্রবার নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে নোবেল পুরস্কার দেওয়ার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ডব্লিউ. ফ্রিডনেস বলেন, ‘পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়’ এ কথা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য’ সংগঠনটিকে এ পুরষ্কার দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat