ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ২৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, একটি কুচক্রীমহল গুজব ছড়িয়ে দেশে নাশকতার অপচেষ্টা করছে। তবে যেকোন ধরনের নাশকতা মোকাবেলায় র‌্যাব প্রস্তুত রয়েছে। 
তিনি বলেন, ‘আমাদের সাইবার টিম ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দাদের সাইবার টিম তৎপর রয়েছে। যাতে তারা সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে গুজব ছড়িয়ে কোন প্রকার নাশকতা করতে না পারে।’
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শনকালে র‌্যাব ডিজি এসব কথা বলেন। 
এসময় আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব- ১১’র অধিনায়ক (সিইও) তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রবীর সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
র‌্যাব ডিজি বলেন, ‘আমাদের একটি অসাম্প্রদায়িক চরিত্র বা ঐতিহ্য রয়েছে। ঐতিহ্য যেন সবসময় ঠিক থাকে। যাতে অনাগত দিনগুলোতেও সব সম্প্রদায়ের মানুষ সামাজিক, ধর্মীয় মূলনীতির আচার অনুষ্ঠানগুলো সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারি এ প্রত্যাশা করি।’ 
তিনি বলেন, পূজায় আমরা আপনাদের পাশে রয়েছি। র‌্যাবের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীও মাঠে রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানটি আরো উৎসমুখর ও সুন্দর হচ্ছে এবং কোন অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat