ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-১৮
  • ৪৩৪৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সু-স্বাস্থ্যের জন্য ভাল অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভাল অভ্যাসের মাধ্যমে শক্তিশালী ভবিষ্যৎ গড়তে হবে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে আমাদের কয়েকটি অভ্যাস পরিবর্তন করতে হবে।
পলিথিন ব্যাগে খাবার বহন এবং প্লাস্টিকের কাপে গরম পানীয় নেওয়া বন্ধ করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং ঠিকমতো ঘুমাতে হবে। এছাড়া মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে। অভ্যাস বদলাতে পারলে রোগ নিয়ে চিন্তা করতে হবে না।
আজ শুক্রবার  বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত স্বাস্থ্য অলিম্পিয়াড ও অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা  আরও বলেন, নাগরিকেরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না। যক্ষা এখন বড় সমস্যা নয়, তবে আমাদের সচেতন হতে হবে। জ্ঞান বাড়লে শক্তি আসে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ইউএসএআইডির টিম লিড সামিনা চৌধুরী, আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জাহাঙ্গীর কবির এবং আইসিডিডিআরবি’র সিনিয়র সায়েন্টিস্ট সায়েরা বানু।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার, সনদপত্র ও ট্রফি প্রদান করা হয়। ইউএসএআইডির সহযোগিতায় আইসিডিডিআরবি এবং প্রথম আলো এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫৫০ শিক্ষার্থী অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat