ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ২৩৪৩২৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার বলেছেন,  গাজায় ইসরাইলি সামরিক অভিযানে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু সত্ত্বেও হামাস টিকে আছে এবং টিকে থাকবে।
খামেনি বলেন, 'ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের জন্য তার প্রয়ান অবশ্যই বেদনাদায়ক',  'কিন্তু এটি সিনওয়ারের শাহাদাতের সাথে শেষ হয়ে যাবে না।' 
তিনি এক বিবৃতিতে বলেন, 'ফিলিস্তিনি ইসলামি আন্দোলন 'হামাস টিকে আছে এবং টিকে থাকবে।'
খামেনি সিনওয়ার সম্পর্কে তার প্রথম মন্তব্যে বলেন, সিনওয়ার 'প্রতিরোধ ও সংগ্রামের দীপ্তিমান ব্যক্তিত্ব ছিলেন।' 
সিনওয়ারকে ২০২৩ সালের অক্টোবর ইসরাইলে হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে দেখা যা গাজা যুদ্ধের সূত্রপাত করে। বুধবার তাকে হত্যা করা হয়।
খামেনি বলেন, 'তিনি নিষ্ঠুর ও আগ্রাসী শত্রুর বিরুদ্ধে অটল প্রত্যয় নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন এবং কৌশল ও সাহসের সাথে তাদের আঘাত হেনেছিলেন।'
খামেনি আরো বলেন, 'তিনি ৭ অক্টোবর, ২০২৩-এর অমোচনীয় আঘাতকে এ অঞ্চলের ইতিহাসে তার উত্তরাধিকার হিসাবে রেখে গেছেন এবং এরপর তিনি সসম্মানে ও সগৌরবে শহাদাতের সুউচ্চ সোপানে আরোহণ করেছেন।'
ইরানের রাজধানী তেহরানে গত জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর সিনওয়ার হামাসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat