ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ২৩৪৩৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী-উপস্থাপিকা তানিয়া হোসাইন দম্পতি। কন্যাসন্তানের বাবা হওয়ার খবরে ভীষণ উচ্ছ্বসিত বাপ্পা মজুমদার। গণমাধ্যমকে সেই আনন্দের খবর জানিয়েছেন সংগীতশিল্পী নিজেই।
সোমবার (২৮ অক্টোবর) সকালে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভূমিষ্ঠ হয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল অভিনেত্রী তানিয়া দম্পতির মেয়ে। চিকিৎসক নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় অভিনয়শিল্পী তানিয়া হোসাইনের।
বাপ্পা মজুমদার বলেন, ‘এ সত্যিই ভীষণ আনন্দের অনুভূতি। ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জন্য দোয়া চাই। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে।’ গতকাল রোববার বাপ্পা মজুমদারের অভিনয়শিল্পী ও উপস্থাপিকা স্ত্রী তানিয়া হোসাইনকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাপ্পা জানান, এখনো নাম ঠিক করা হয়নি।বাপ্পা-তানিয়ার প্রথম সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতার জন্ম ২০১৯ সালের ডিসেম্বরে।
২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় এই বাগদান সম্পন্ন হয়। পরে ২৪ জুন একেবারে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat