ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ২৩৪৩৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাঠানোর শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন ১৩তম স্থানে রয়েছে। আজ এক মার্কিন কর্মকর্তা আজ বলেছেন, গত এক দশকে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন গুণেরও বেশি বেড়েছে।  

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ২০১২-২০১৩ সালে ছিল ৩ হাজার ৮২৮ জন, যা  ২০২২-২০২৩ সালে  এসে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৩ জনে।
রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে একটি কলেজ মেলার উদ্বোধনকালে মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে একটি স্থায়ী প্রভাব রেখে যাচ্ছে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে বাংলাদেশের শিক্ষার্থীরা নেতৃত্ব, খেলাধুলা, পারফর্মিং আর্টস, হ্যাকাথন, এবং বিতর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, যা তাদের ভবিষ্যত সাফল্যের জন্য প্রস্তুত করছে।’

হার্টম্যান বলেন, ‘গবেষণায় উদ্ভাবন হোক বা সাংস্কৃতিক সংযোগ গড়ে তোলা, বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে একটি স্থায়ী প্রভাব রেখে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল এডুকেশন ইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে এবং এডপ্রোগ্রামস-এর সহযোগিতায় এই আয়োজন করা হয়, যেখানে ঢাকার বিভিন্ন স্থান থেকে ৫০০ জনের বেশি অংশগ্রহণ করেন।

মেলাটি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সম্ভাব্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এবং স্কুল কাউন্সিলরদের জন্য যুক্তরাষ্ট্রের ১০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ দেয়।

এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, নিউ জার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটা, ইউনিভার্সিটি অ্যাট বাফেলো, দ্য স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক, ইউনিভার্সিটি অব কানসাস, নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ডেপাও ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অ্যারিজোনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat