ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৪৩৪৫৪৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রিস্টিয়ানো রোনল্ডোর পেনাল্টি মিসে সৌদি কিংস কাপ থেকে বিদায় নিয়েছে আল নাসর। গতকাল শেষ ষোলতে আল তাউয়ুনের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে আল নাসর। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে পেনাল্টির সুযোগ হাতছাড়া করেন রোনাল্ডো।
পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো দুই বছর আগে সৌদি ক্লাবে যোগ দেবার পর থেকে এখনো বড় কোন শিরোপা জিততে পারেননি। 
সৌদি পেশাদার লিগ টেবিলের মাঝামাঝিতে থাকা সফরকারী আল তাউয়ুন  রিয়াদের আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৭১ মিনিটে ওয়লিদ আল-আহমেদের গোলে এগিয়ে যায়। ম্যাচের একবারে শেভাগে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল আল নাসর। কিন্তু রোনাল্ডোর শট বারের উপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের। সৌদি লিগে যোগ দেবার পর থেকে এ পর্যন্ত ১৮ বার পেনাল্টির সুযোগ পেয়ে কোনবারই মিস হয়নি রোনাল্ডোর। 
সেপ্টেম্বরে কোচ লুইস কাস্ত্রোর স্থলাভিষিক্ত হওয়া স্টিফানো পিওলির অধীনে এটাই আল নাসরর প্রথম পরাজয়। 
পিওলি বলেছেন, ‘কৌশলগত দিক থেকে আমরা ভাল খেলেছি। কিন্তু তারপরও ম্যাচটি জিততে পারিনি। কিংস কাপ থেকে বিদায়ে আমরা খুবই হতাশ। কিন্তু এখনো আমাদের হাতে দুটি ট্রফি জেতার সুযোগ রয়েছে। নিজেদের সেরাটা দিয়েই আমরা এগিয়ে যাবো।’
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক সুপারস্টার রোনাল্ডো ও আল নাসরের সামনে এখনো এ মৌসুমে দুটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে। যদিও ইতোমধ্যেই সৌদি পেশাদার লিগ টেবিলের শীর্ষে থাকা আল-হিলালের থেকে ৬ পয়েন্ট পিছনে রয়েছে রোনাল্ডোর দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট অর্জণ করেছে আল নাসর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat