ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ২৩৪৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলায় আজ ‘স্বাধীন পাঠক’ তৈরির অভিযাত্রা’য় শ্রেণিক্ষ পাঠাগার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 
আজ শুক্রবার দুপুর ১২টায় জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম।  
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রুম টু রিড’-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, হবিগঞ্জ পিটিআই- এর সুপারিনটেনডেন্ট আইরিন সুলতানা।
এদিন, হবিগঞ্জ পিটিআই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ‘শ্রেণিকক্ষ পাঠাগার’ কার্যক্রম উদ্বোধন করা হয়। 
অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষে পাঠাগার স্থাপনের উদ্যোগ গ্রহন করা হবে। 
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন একাডেমিক ভবনের কার্যক্রম পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat