ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১১-১২
  • ২৪৩৪৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর জেলায় নিখোঁজের ৭ দিন পর কলেজ ছাত্র সুমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাত ৩টায় জেলা শহরের সজবরখিলাতে একটি  বাড়ীর উঠান থেকে মাটি চাপা দেয়া অবস্থায়  তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুমন মিয়া (১৭) শেরপুর পৌর শহরের বারেক পাড়া মহল্লার নজরুল ইসলাম ও কল্পনা বেগম দম্পতির একমাত্র সন্তান। সে শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

এঘটনায় সুমনের প্রেমিকা শেরপুরের শ্রীবরদি উপজেলা কাউনের চর গ্রামের বাসিন্দা আন্নি আক্তার (১৮), তার বাবা আজিম মাষ্টার ও আরেক প্রেমিক রবিন (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমন মিয়ার সঙ্গেপ্রেমের সম্পর্ক গড়ে উঠে সহপাঠি আন্নি আক্তারের।

এদিকে সুমনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও আন্নি প্রেমে জড়িয়ে যায় সুমনের অপর বন্ধু শেরপুর শহরের সজবরখিলা মহল্লার ফোরকান পুলিশের ছেলে রবিনের সঙ্গে ।পথের কাটা সুমনকে সরাতে গত ৪ নভেম্বর বিকেলে সুমনকে বিয়ের কথা বলে রবিনের বাড়ীতে ডেকে আনে  রবিন ও আন্নি। এরপর সুমনকে হত্যা করে নিজ বাড়ির উঠানে মাটিতে পুতে রেখে পালিয়ে যায় রবিন ও আন্নি।

রাতে সুমন বাড়ি না ফিরলে শেরপুর সদর থানায় প্রথমে নিখোঁজ ডায়েরী এবং ১০ নভেম্বর রাতে আন্নি ও তার বাবা-মাসহ কয়েকজনের নামে অপহরণ মামলা দায়ের করে সুমনের বাবা। মামলা দায়েরের পরই শেরপুর শহরের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয় আন্নি ও তার বাবাকে। পরে আন্নির স্বীকারোক্তিতে তার অপর প্রেমিক রবিনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর আজ মঙ্গলবার গভীর রাতে রবিনের স্বীকারোক্তিতে শহরের সজবরখিলার তার বাড়ির আঙ্গিনায় মাটিচাপা দেয়া অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে নিহত কলেজ ছাত্র সুমনের বাবা নজরুল ইসলাম বলেন, আমার ছেলের হত্যাকারী সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এব্যাপারে শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ত্রিভুজ প্রেমের বলি সুমন হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে যা করণীয় আমরা সেটি করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat