ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ৩২৪৩৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বপ্নের মধ্যে এক অসীম শক্তি রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুব সমাজকে জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে... স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি।’

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

তরুণদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, ‘যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে। কিন্তু যদি স্বপ্ন না দেখো, আমি গ্যারান্টি দিতে পারি যে তা কখনোই হবে না।’

তরুণ প্রজন্মকে তাদের কাঙ্ক্ষিত পৃথিবী গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে লক্ষ্য অর্জনের দৃষ্টান্ত তুলে ধরে প্রধান উপদেষ্টা যুবকদের বৈশ্বিক সংকট মোকাবিলায় নিজেকে উৎসর্গ করতে এবং বিশ্বের ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করেন।

এছাড়া, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্যাভিলিয়নে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের কিছু প্রশ্নেরও উত্তর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat