ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ২৩৪৩৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের চলমান শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধ কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ করতে ভূমি মালিকদের দায়িত্বশীল সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। 

তিনি আজ বুধবার তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমি মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন আয়োজিত তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় ভূমি মালিকগণ বক্তব্য রাখেন।

ভুমি উপদেষ্টা বলেন, ভূমিসেবা পুরোপুরি হয়রানি ও জনবান্ধব করতে মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। দেশে-বিদেশে যে কোন স্থান থেকে এসব সেবা ঘরে বসে বা কলসেন্টারের মাধ্যমে গ্রহণ করা যাচ্ছে। তিনি বলেন, এলডি ট্যাক্স শতভাগ অনলাইনে পরিশোধ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। 

ভূমি সচিব বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর সারাদেশের মানুষের জন্য ভূমিসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে পাইলটিং হিসেবে তেজগাঁও এর তেজতুরী বাজার মৌজাকে মডেল হিসেবে গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলার ১৯ টি সার্কেলের সব মৌজায় দ্রুত অনলাইনে শতভাগ ভূমিসেবা চালু করা হবে। তিনি ভূমি মালিকদের এ সেবা কার্যক্রমে অংশ নিয়ে এলডি ট্যাক্স পরিশোধের মাধ্যমে মালিকানা নিশ্চিতকরণের পরামর্শ দেন।

উল্লেখ্য, ভূমিসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ঢাকা জেলার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার ভূমিসেবাকে পাইলটিং-এর আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ভূমি উন্নয়ন কর সেবা দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এ মৌজার সকল হোল্ডিং ইতোমধ্যে সিস্টেমে এন্ট্রি হয়েছে। ২ হাজার ৫০০ এর অধিক ভূমি মালিককে ‘ভূমিসেবা কলসেন্টার‘ থেকে কল করে বকেয়া কর পরিশোধের বিষয়ে অনুরোধ করা হয়েছে।  

তেজতুরি বাজার মৌজার যে কোন নাগরিক www.ldtax.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে এ মৌজায় অবস্থিত হোল্ডিং এর এলডি ট্যাক্স ঘরে বসেই নির্বিঘেœ ও শতভাগ অনলাইনে দিতে পারবেন এবং সাথে সাথে দাখিলা পেয়ে যাবেন। ঘরে বসে নাগরিক পরিশোধিত কর তাৎক্ষণিক জমা হবে সরকারি কোষাগারে অটোমেটেড চালানের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat