ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ২৪৩৪৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়।আজ বিকেলে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গনে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় বিশ্বকল্যাণ পাবলিকেশন্স প্রকাশিত তাহফীয কুরআনুল কারীম ও ৪ টি বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা  বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বই জ্ঞানের ধারক ও বাহক। বইয়ের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞান সঞ্চারিত হয়। বই পাঠের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। মানুষ নতুন করে চিন্তা করতে শেখে। মানুষের নতুন ভাবনার দিগন্ত উন্মোচন  করে বই।
সঠিক বই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, বই মানুষের মনোজাগতিক পরিবর্তনের অন্যতম হাতিয়ার। আর এই মনোজগত পরিবর্তনের জন্য প্রয়োজন উপযুক্ত বই। এক্ষেত্রে  ইসলামি বইগুলো অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা যায়। ইসলামি বইগুলো মানুষকে সঠিক পথ দেখায়।
অনুষ্ঠানে তাহফীয কুরআনুল কারীম এবং মাসউদুল করিম রচিত অপারেশন হিকট্রাক্টস-১ ও ড. আহমদ আবদুল কাদের রচিত ‘জাতি ভাষা সংস্কৃতি স্বাধীনতা’, ‘আধুনিক যুগে খেলাফত রাষ্ট্রব্যবস্থা’ এবং ‘ধর্ম ও ধর্ম নিরপেক্ষতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রমুখ বক্তব্য প্রদান করেন। 
এরআগে উপদেষ্টা ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর মাসিক পত্রিকা নকীব আয়োজিত জাতীয় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat