ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ২৩৪৩৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যের একটি প্রত্যন্তপাহাড়ি রাস্তায় একটি গভীর খাদে পড়ে গেলে ১৭ যাত্রী নিহত হয়। আঞ্চলিক কর্তৃপক্ষ রোববার একথা জানিয়েছে।

রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ নিহতদের মরদেহ শনাক্ত করতে এবং বাসের ধ্বংসাবশেষে আটকে পড়া মরদেহ উদ্ধারের জন্য কাজ করছে। বাসটি ২০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দুর্ঘটনায় ‘বেশ কিছু’ যাত্রী আহত হয়েছে। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও দ্য সিলভা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন,তার সরকার ‘ক্ষতিগ্রস্তদের সহায়তা, স্বাস্থ্য সেবা, এবং সমর্থনে রাজ্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দিবে।’

তিনি দুর্ঘটনায় হতাহত পরবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আলাগোয়াস রাজ্যের গভর্নর পাওলো দান্তাস এক এক্স বার্তায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।

উল্লেখ্য, বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ইউনিয়াও দস পালমারেস শহরের কাছে একটি ঐতিহাসিক স্থানে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গভীর খাদে পড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat