ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ৩৪৪৫৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে সর্বনিম্ন রানে অলআউটের বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট।
গতরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ের পঞ্চম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয় আইসিসির সর্বশেষ সদস্য হওয়া আইভরি কোস্ট।

এর আগে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ১০ রান। সেপ্টেম্বরে সিঙ্গারপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে গিয়েছিলো মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়ে, নিজেরাই সেখানে নাম লেখালো আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা আইভরি কোস্ট।

ঘরের মাঠ লাগোসে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২৭১ রানের বড় সংগ্রহ পায় নাইজেরিয়া। দলের পক্ষে ১৩টি চার ও ২টি ছক্কায় ৫৩ বলে ১১২ রান করেন সেলিম সালাউ।

জবাবে ৭.৩ ওভারে মাত্র ৭ রানে অলআউট হয় আইভরি কোস্ট। দলের সাত ব্যাটার খালি হাতে সাজঘরে ফিরেন। সর্বোচ্চ ৪ রান করেন ওপেনার ওটাটারা মোহামেদ। নাইজেরিয়ার হয়ে বল হাতে ইসাক ড্যানলাডি ও প্রোসপার উসেনি ৩টি করে উইকেট নেন।  

দারুণ ব্যাটিং-বোলিংয়ে ২৬৪ রানের বিশাল জয় পায় নাইজেরিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat