ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ২৩৪৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসুচি প্রত্যাহার করে নিয়েছে তেহরিক-ই-ইনসাফ। রাজধানীতে ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে দলের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে দেয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারের চরম নিষ্টুরতা,মির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানায় পরিণত করেছে। তাই সাময়িকভাবে আমরা আমাদের দলীয় প্রধানের মুক্তির দাবিতে ঘোষিত কর্মসুচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছি।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসুচি ঘোষণা করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের নেতা-কর্মী ও সমর্থকরা। গতকাল মঙ্গলবার বিক্ষোভকারীরা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকায় এসে পৌঁছে প্রতিবাদ-বিক্ষোভ
শুরু করে।

ইসলামাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সেও সংঘাত শুরু হলে রেঞ্জার্স ও পিটিআইয়ের ৭ জন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আগে থেকেই সেনা মোতায়েন করে রাখে। এমনকি পিটিআইয়ের যে কোনো কর্মী-সমর্থককে দেখামাত্রই গুলির নির্দেশ দেয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat