ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ২৩৪৩৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই বছর পর বাংলাদেশ নারী ওয়ানডে দলে ফিরলেন ব্যাটার দিলারা আকতার। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য দিলারাকে দলভূক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২২ সালের ১৪ ডিসেম্বরে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিলো দিলারার। নিজের অভিষেক ও সিরিজের প্রথম ম্যাচে ১৮ বলে ৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি এই ডান-হাতি ব্যাটার। ঐ সিরিজের পর দল থেকে বাদ পড়েন দিলারা। 

তবে গত মে-জুন মাসে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দিলারা। আবাহনী লিমিটেডের হয়ে ৯ ইনিংসে ৪৭.৫৬ গড় ও ১৩৮.০৬ স্ট্রাইক রেটে ৪২৮ রান করেন তিনি। 

দুই বছর পর ওয়ানডে দলে ফিরলেও টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত ছিলেন দিলারা। দেশের হয়ে এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে ২০৮ রান করেছেন তিনি। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ১৫৪ রানে জয় পায় বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই বড় জয় টাইগ্রেসদের। 

আগামী শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সারসরি খেলার টিকিট নিশ্চিতের জন্য চলমান সিরিজের বাকি দুই ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিততে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ ওয়ানডে দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আকতার, দিলারা আকতার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat