ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৩৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের সেবা করার জন্য আমাদের মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে।

এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই উল্লেখ করে ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমান সময়ে আমাদেরকে নিয়ে চতুর্মুখি ষড়যন্ত্র চলছে। তাই আমাদেরকে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে। ভাগে নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। নিজেদের সকল কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।’

আজ শুক্রবার রাজধানীর পূর্বাচলের সী শেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক ‘প্রীতি সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।

প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার সাবেক সভাপতি ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এবং ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান ও সেক্রেটারী রেজাউল করীম শাকিলের সঞ্চালনায় প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করীম, সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম, গাজীপুর মহানগরীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াসিন আরাফাত ও সালাউদ্দিন আইয়ূবী, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক বিল্লাহ।

ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুন না কেন আমাদেরকে দ্বীন কায়েমে নিরলস পরিশ্রম, জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারন করতে হবে। কোনভাবে যেন তা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat