ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ৩৪৪৩৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা এবং তার স্বামীর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করলেন অভিনেতা ধানুশ। তিনি জানান, তার প্রযোজিত তামিল সিনেমা 'নানুম রাউডি ধান'র ভিডিও ক্লিপ তাকে না জানিয়ে ‘বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামে নেটফ্লিক্সের মুক্তিপ্রাপ্ত একটি ডকুড্রামায় ব্যবহার করেছেন নয়নতারা এবং তার স্বামী।
যার ব্যাপ্তি মাত্র ৩ সেকেন্ড। ধানুশ এর আগে নয়নতারাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে বলা ছিল, এটি ব্যবহারের জন্য ১০ কোটি টাকা ভিজ্যুয়াল কপিরাইট মালিক হিসেবে তিনি দাবি করেন।
অন্যদিকে নয়নতারার অভিযোগ- ডকুমেন্টারিতে ব্যবহারের জন্য ফুটেজের ক্ষেত্রে একাধিক প্রযোজক, পরিচালকের অনুমতি পেলেও বেঁকে বসেছেন ধানুশ। ডকুমেন্টারিতে ‘নানুম রাউডি ধান’র ক্লিপিংস ব্যবহার করার জন্য ধানুশের ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেড থেকে একটি অনুমতিপত্র চাওয়া হয়েছে। কিন্তু দুই বছরেরও বেশি সময় ধরে বারবার অনুরোধ করার পরও কোনো সারা পাওয়া যায়নি।
তারপর একপ্রকার বাধ্য হয়েই ওই সিনেমার ভিডিও ক্লিপগুলি ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে। আর এরপরই ধানুশ ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বসে। প্রযোজনা সংস্থা অভিনেত্রী এবং অন্যদের কাছে আইনি নোটিশ পাঠায়। নয়নতারা ও ধানুশের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat