ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ৩২৪৩৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ৫ আগস্ট বাংলাদেশে যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম খুশি নয় বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির মিডিয়া বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
রোববার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়। তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার।
গত ৫ আগস্টের পর দেশে অল্প কয়েক দিন পরিস্থিতি খারাপ থাকলেও এখন স্থিতিশীলতা এসেছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা।
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, এটি দুদেশের কারও জন্য সুখকর হবে না।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি। তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার।
অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ১৯৯০ সালের পর যখন গণতন্ত্র আসবে আমরা ভাবতে শুরু করলাম, তখন রাজনীতিতে বিরোধী মত দমন করা হয়েছে এবং স্বজনপ্রীতি হয়েছে। রাজনীতিতে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ হয়েছে। এখন মানুষ বদলালেও মানসিকতা বদলায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat