ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ৩৪৪৩৪৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান রাজধানীর আবদুল্লাহপুর রেলগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ আবু বক্কর ছিদ্দিক শিবলুর পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। 

আজ রোববার বিকালে ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিন চাঁনপুর এলাকার ওছিউদ্দিন ভূঞা বাড়ি যান দলটির জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।

সেখানে তিনি শিবলুর শিশু সন্তান ফারহান ছিদ্দিক ও শ্বশুর সাহাবউদ্দিনের হাতে সহায়তা হিসেবে নগদ দুইলাখ টাকা তুলে দেন। 

এসময় জেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ আবদুর রহীম, দাগনভূঞা উপজেলা আমীর গাজী ছালেহ উদ্দীন, নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল, ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইব্রাহিম খলিল ও সেক্রেটারী ডা. মাঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে, নেতৃবৃন্দ বাড়ির সামনে শিবলুর কবর জিয়ারত করেন।

জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান জানান, জুলাই-আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের নগদ দুইলাখ টাকা প্রদান ও আহতদের চিকিৎসার্থে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবধরনের সহায়তা করা হচ্ছে। শিবলুর পরিবারকে সহায়তা দেয়ার পাশাপাশি ঘর নির্মাণ ও তার দুই সন্তানের পাশে থাকার কথা জানানো হয়েছে।

গত ২১ জুলাই ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে রাজধানীর ঢাকার আবদুল্লাহপুর রেলগেট এলাকায় গুলিবিদ্ধ হন এলিট পেইন্টের হিসাবরক্ষক শিবলু। চারদিন অজ্ঞান থাকার পর রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat