ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৩৪৩৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন নিয়ে গত একবছর থেকে সরগরম স্যোশাল মিডিয়া। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে দুজনই নিরব। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। 
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছেন ঐশ্বরিয়া। মেকআপ আর্টিস্ট অ্যাড্রিয়ান জেকবের পোস্ট করা ছবি তেমনই ইঙ্গিত দিচ্ছে।
সম্প্রতি ঐশ্বরিয়ার সঙ্গে শুটিং সেট থেকেই একটি ছবি পোস্ট করেন জেকব। 
সঙ্গে ক্যাপশনে লেখেন, “কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভাল দিন কাটল।” তবে কী কাজ, সে বিষয়ে বিশদে কিছু জানাননি তিনি। এই ছবি দেখে নেটপাড়ায় ঐশ্বরিয়ার ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
আম্বানিপুত্র অনন্তের বিয়ের আসর থেকে শুরু হয় ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে এ জল্পনার মধ্যে এ-ও শোনা যাচ্ছে, দম্পতি নাকি ফের পর্দায় জুটি বাঁধছেন। মণি রত্নমের ছবিতে নাকি তাদের ফের একসঙ্গে দেখা যাবে। এই গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।
২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নমের ছবি ‘গুরু’-তে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। দুজনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এর পরে ফের পরিচালকের ছবি ‘রাবণ’-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন-দম্পতি। 
২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পর ফের বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ঐশ্বরিয়া কিংবা অভিষেক কেউ-ই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat