ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৩৩৪৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের কেরালায় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে পাঁচ এমবিবিএস শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে কেরালার কালারকোডের কাছে এই দুর্ঘটনা ঘটে।  

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে,সংঘর্ষে শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া বাসটিরও মারাত্মক ক্ষতি হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটি কেটে নিহতদের মরদেহ বের করে আনা হয়েছে। 

নিহতরা সবাই বান্দানাম মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা হচ্ছেন: মোহাম্মদ, মুহসীন, ইব্রাহীম ও দেবানন্দ। তাদের মধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পর দুই জন মারা যায়। 

দুর্ঘটনায় আরো দুই শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের আলাপ্পুজা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছে, শিক্ষার্থীদের গাড়িটি ওভারটেক করতে গেলে যাত্রীবাহী বাসটির সঙ্গে সংঘষেরও ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat