ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৩৪৩২৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার টঙ্গী তুরাগ নদীর তীরে পাঁচদিনের জোড় ইজতেমা আজ সকালে মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মোনাজাত পরিচালনা করেন- ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। 

মোনাজাতে মুসলিমউম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে আসন্ন বিশ্ব ইজতেমা সফল হওয়ার জন্য দোয়া করা হয়। মোনাজাত সকাল ৯ টা ৫ মিনিটে শুরু হয়ে ৯ টা ২০ মিনিটে শেষ হয়।

এর আগে ফজর থেকে হেদায়েতি বয়ান হয়েছে। বয়ান করেছেন- ভারতের মাওলানা আব্দুর রহমান। তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন। 

বয়ানে আল্লাহপাকের রাস্তায় তাবলিগকারিদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেওয়া হয়। এরপর নসিহতমূলক বক্তব্য পেশ করেন- ভারতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার তরজমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। 

দোয়ায় শরিক হওয়ার জন্য ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ মুসল্লি সকাল থেকে ময়দানে এসে মোনাজাতে শরীক হন। এরমধ্যে দিয়ে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম) এর পাঁচ দিনব্যাপী জোড়-ইজতেমার আনুষ্ঠানিকতাও শেষ হলো।

জোড় ইজতেমা চলাকালে অসুস্থতা ও বার্ধক্যজনীত কারণে চারজন মুসল্লি মারা  গেছেন। তারা হলেন- সিরাজগঞ্জ সদর থানার মো. শহিদুল ইসলাম (৬৫), ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম আকন্দ (৭২), রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫) ও দিনাজপুর সদর থানা শহরের মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat