ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৪৩৪৫৮০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিশন প্রাঙ্গণে হামলার পর ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনে বাংলাদেশ সমস্ত ভিসা ও কনস্যুলার পরিষেবা স্থগিত করেছে।

সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তার উদ্বেগ উল্লেখ করে আজ স্থগিতাদেশের এ ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার আগরতলা মিশনের বাইরে হিংসাত্মক বিক্ষোভের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত এলো।

ঘটনার সময় বিক্ষোভকারীদের বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে।

সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দলের হিংসাত্মক বিক্ষোভ এবং আক্রমণের ঘটনায় গভীরভাবে ক্ষোভ প্রকাশ করেছে।

বাংলাদেশ সরকার তার কূটনৈতিক মিশনের নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা তুলে ধরে মিশন প্রাঙ্গণ ও এর কূটনীতিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আগরতলার এই বিশেষ কাজটি কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনে বর্ণিত কূটনৈতিক মিশনের অলঙ্ঘনীয়তার লঙ্ঘন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat