ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৪-১৯
  • ৩৪৫৪৩৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় আত্মজৈবনিক গ্রন্থ 'আন্ডার দ্য টাসকান সান’ুএর লেখক মার্কিন সাহিত্যিক ফ্রান্সেস মায়েসকে ‘বিশেষ অবদানের স্বীকৃতি’ হিসেবে নাগরিকত্ব দেবে ইতালি। শুক্রবার এক ঘোষণায় একথা জানিয়েছে দেশটির সরকার।

রোম থেকে এএফপি জানায়, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির উদ্যোগে প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়। সরকারি বিবৃতিতে জানানো হয়, ‘বিশেষ অবদানের ভিত্তিতে' এই নাগরিকত্ব প্রদান করা হচ্ছে।

৮৫ বছর বয়সী মায়েস যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি তার স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা এবং ইতালির তুসকানির কোর্তোনা শহরে ভাগ করে সময় কাটান।

১৯৯৬ সালে প্রকাশিত মায়েসের আত্মজৈবনিক গ্রন্থটি একটি পুরোনো, জরাজীর্ণ ও পরিত্যক্ত ভিলা কিনে তা সংস্কারের অভিজ্ঞতা নিয়ে লেখা। বইটির ভিত্তিতে পরবর্তীতে নির্মিত একই নামের চলচ্চিত্রে অভিনয় করেন ডায়ান লেন।

বইটি দুই বছরের বেশি সময় ধরে দ্য নিউইয়র্ক টাইমস-এর বেস্টসেলার তালিকায় তালিকায় ছিল।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ইতালি সরকার সম্প্রতি নাগরিকত্ব আইনে পরিবর্তন এনে রক্তসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করেছে।

নতুন বিধান অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র যাদের পিতা বা পিতামহ ইতালিয়ান ছিলেন, তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আগে চার প্রজন্ম পর্যন্ত রক্তসূত্র বিবেচনায় আনা হতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat