ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৪-১৯
  • ২৩৪৫৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
বাংলাদেশি বংশোদ্ভুত ক্রীড়াবিদ যারা বিভিন্ন দেশে ভালো করছেন, তাদের এনে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কেবল প্রবাসী এনে জাতীয় দল শক্তিশালী করাকে স্থায়ী সমাধান মনে করছেন না।
শনিবার (১৯ এপ্রিল) এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ভালো প্রবাসী ক্রীড়াবিদ আনার পাশাপাশি নিজেদেরও ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। প্রবাসী আনাই স্থায়ী সমাধান নয়।
স্বাধীনতা কাপ ভলিবল উদ্বোধন করতে এসে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশি বংশোদ্ভুত অনেক খেলোয়াড় আছেন যারা বিভিন্ন দেশে ভালো করছেন। আমরা হামজা চৌধুরীকে খেলিয়েছি, সামিত সোম খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটা কেবল ফুটবলেই নয়, সব খেলায়ই এই সুযোগ আছে। আমরা একটা নির্দেশনা দিয়েছি কীভাবে তাদের আনা যায়। তবে এটা কোনো স্থায়ী সমাধান না। সমাধানটা হচ্ছে, আমাদেরকে খেলোয়াড় তৈরি করতে হবে।
এ জন্য প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় বাছাইয়ে গুরুত্ব দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, প্রান্তিক পর্যায় থেকে সম্ভাবনাময় প্রতিভা অন্বেষণ করে আনতে হবে। এরপর তাদের যথাযথ সুযোগ-সুবিধা ও ট্রেনিং দিতে হবে। এটাই হচ্ছে স্থায়ী সমাধান। প্রবাসী যারা ভালো করছেন তাদেরও বাংলাদেশে নিয়ে আসার সুযোগ তৈরি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat