ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৫-০৪-২০
  • ৩২৪৪৩৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংক দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য আমানত ও ঋণ হারের বিস্তারিত তথ্য অনলাইনে জমা দেওয়ার নতুন নির্দেশনা জারি করেছে।

গত ১৬ এপ্রিল নতুন দুটি রিপোর্টিং ফরমেট চালু করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, “T_ME_M_DEPO_DRI” এবং “T_ME_M_LNA_RATES” নামে দুটি রিপোর্টিং ফরমেটের মাধ্যমে মাসিক ভিত্তিতে নির্ধারিত তথ্য প্রেরণ করতে হবে। এসব তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে অনলাইনে আরআইটি প্ল্যাটফর্মে সাবমিট করতে হবে। নির্ধারিত কাঠামোতে এসব তথ্য বিস্তারিত  দিতে হবে। এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকসমূহকে ঋণের আরআইটি-তে বিদ্যমান ৭টি কোর্ডের পাশাপাশি শেয়ার ট্রেডিং, হোলসেল এবং ট্রেডিং, লিজ ফাইন্যান্সিং, রিটেইল লোন, হোলসেল বিজনেস এবং অনন্যা বাণিজ্যিক ঋণের উদ্দেশ্যে বিতরণকৃত সকল ঋণের আগাম সুদহার ট্রেড এন্ড কমার্স শীর্ষক একটি কোডের মাধ্যমে সংযুক্ত করতে হবে এনেক্সার ৮টি ক্যাটাগরি অনুযায়ী ঋণ বিতরণের তথ্য দিতে হবে, যার মধ্যে রয়েছে: কৃষি, বৃহৎ শিল্প, কনজ্যুমার ক্রেডিট, ক্রেডিট কার্ড, সেবা খাত, ট্রেড এন্ড কমার্স, এসএমই এবং অন্যান্য খাত। ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়ের মধ্যেই এসব তথ্য সরবরাহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই নতুন নির্দেশনার মাধ্যমে দেশের ব্যাংকিং খাত আরও স্বচ্ছ ও তথ্যভিত্তিক হয়ে উঠবে, যা অর্থনৈতিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat