ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৪-২০
  • ৩৪৪৫৪৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসে ৫০ সদস্যের বিশেষায়িত টিম গঠন। ছবি: ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প মোকাবেলায় তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ৫০ সদস্যের একটি বিশেষায়িত টিম গঠন করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মিডিয়া অফিসার তালহা বিন জাসিম বাসসকে বলেন, অগ্নিনির্বাপণ, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় একটি বিশেষায়িত টিম হিসেবে কাজ করার জন্য বিভিন্ন ফায়ার স্টেশন থেকে পঞ্চাশজন অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীকে পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, যেকোনো দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প মোকাবেলায় তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

নারায়ণগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আজ বিশেষায়িত প্রশিক্ষণের উদ্বোধন করে এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, "এই বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে যাদের প্রশিক্ষণ দেওয়া হবে, তারা একটি বিশেষায়িত টিম হিসেবে যেকোনো দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।"

তিনি বলেন, তারা তাদের বিভাগের কর্মকর্তাদের জনবল ও উদ্ধার সরঞ্জাম বিকেন্দ্রীকরণ করছে যাতে করে একটি বড় ভূমিকম্পে সকলে একসাথে ক্ষতির সম্মুখীন না হন এবং বিভিন্ন জায়গা থেকে পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পান।

জাহেদ কামাল আরও বলেন, অন্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

এফএসসিডি মহাপরিচালক আশা প্রকাশ করেন, বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত টিম ঢাকা মহানগরীর যেকোনো দুর্যোগে, বিশেষ করে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

এই বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সটি ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে।

এর মাধ্যমে, প্রশিক্ষণার্থীদের ভূমিকম্পের মতো বড় দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য পেশাগত প্রশিক্ষণ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat