ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৪৫৬৫৪৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কিছুদিন ধরে আবারও সংবাদের শিরোনাম ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুটি পোস্ট নানা জল্পনা সৃষ্টি করে নেটিজেনদের মাঝে। তাদের ধারণা, তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে নায়িকার সম্পর্কে ফাটল ধরেছে, আর তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন পরীমণি।
এমন আবহের মাঝে ঢাকার বাইরে অবস্থান করছেন পরীমণি। ফেসবুক স্ক্রল ঘুরে দেখা যায়, ১৮ এপ্রিল ঢাকা ছাড়েন পরীমণি। এরপর ওইদিনই দিবাগত রাত পৌনে ২টায় ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি জানান, নিজের ম্যানেজারকে জন্মদিনের সারপ্রাইজ দিতে কক্সবাজার পাড়ি জমিয়েছেন নায়িকা।
একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সুনাম আছে পরীর। বিশেষ করে সম্পর্কের যত্ন নিতে চেষ্টা করেন তিনি। কাছের মানুষদের ঘিরে দেখা যায় তার নানা আয়োজন। তারই ধারাবাহিকতা দেখালেন ম্যানেজারের জন্মদিনে।
পোস্ট করা ভিডিওতে এই নায়িকা বলেন, ‘আমার যে ম্যানেজার (নাম তুরান), যিনি আমার সবকিছু ম্যানেজ করেন আজ তার জন্মদিন। তাই হঠাৎ করেই কক্সবাজার এসে ওর (তুরানের) জন্মদিনটা সেলিব্রেট করছি।’
জানা গেছে, বিশেষ আয়োজনে ম্যানেজারের জন্মদিন পালন করার পর সেখানেই দুই সন্তানকে নিয়ে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছেন অভিনেত্রী। ২০ এপ্রিল ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন পরী। সেখানে দেখা যাচ্ছে, ছেলে পূণ্যকে নিয়ে বৃষ্টি উপভোগ করছেন এই নায়িকা।
সোমবার (২১ এপ্রিল) কক্সবাজারেই অবস্থান করছেন তিনি। সেখান থেকে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সকালের সুন্দর মুহূর্ত। সবুজ রংয়ের টি-শার্ট পরা চারটি ছবি পোস্ট করেন পরীমণি। সিম্পল, ফিটিং আউটফিটেই এদিন নিজেকে ধরা দেন নায়িকা। পরনে সবুজ টি শার্ট, নানা পোজ দিয়ে সেলফিতে নিজেকে মেলে ধরলেন নায়িকা। আর ক্যাপশনে লেখেন ‘সকাল সকাল’।

পরীমণির এই ছবিগুলো প্রকাশ্যে আসতেই একরকম তোলপাড় নেটমাধ্যম, আসে নানা মিশ্র প্রতিক্রিয়াও। নায়িকার মোহনীয় অবতার যেমন ভক্তদের মনে নাড়া দেয়, তেমনি নায়িকাকে নিয়ে নেতিবাচক মন্তব্যও করেন কেউ কেউ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat