ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ৩৪৪৫৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আয়োজনের বিষয়ে ইউজিসিতে সভা অনুষ্ঠিত হয়। ছবি: ইউজিসি
চলতি বছরের ডিসেম্বর মাসে সার্কভুক্ত দেশের ইউজিসি প্রতিনিধিদের নিয়ে ঢাকায় তিনদিনের একটি আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। 

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হবে।

আজ সোমবার আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আয়োজন বিষয়ে ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের অর্থায়নে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার লিড ইকোনমিস্ট ড. হার্শে আতারুপানে, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ঢাকার একটি হোটেলে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এটি সফল বাস্তবায়নে একটি স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে। এই সম্মেলনে সার্কভুক্ত দেশের ইউজিসি প্রতিনিধি ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকরা অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, এ অঞ্চলের ইউজিসি নেটওয়ার্ককে একত্রিত করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সহযোগিতামূলক মনোভাব জোরদার এবং উচ্চশিক্ষার অগ্রগতির ক্ষেত্রে করণীয় নির্ধারণে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat