ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ৩৪৩৫৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুরকিনা ফাসোর সামরিক জান্তা সোমবার দাবি করেছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে একটি ‘বড় ষড়যন্ত্র’ নস্যাৎ করে দিয়েছে। সামরিক জান্তা বলেছে, তাদের বিশ্বাস এই ঘটনার মূল পরিকল্পনাকারীরা প্রতিবেশী আইভরি কোস্টে রয়েছেন।

আবিদজান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ক্যাপ্টেন ইব্রাহিম ট্রোরের নেতৃত্বে একটি অভ্যুত্থানের পর ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বুরকিনা ফাসো সামরিক নেতা কর্তৃক পরিচালিত হচ্ছে। ক্যাপ্টেন ইব্রাহিম প্রায়শই আইভরি কোস্টকে তার বিরোধীদের আশ্রয় দেওয়ার জন্য দোষারোপ করে আসছেন।

ট্রোর দেশে নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার সরকার নিয়মিতভাবে ভিন্নমতাবলম্বীদের চুপ করিয়ে দিচ্ছে। দেশটিতে বিশেষ করে জান্তার শত্রু বলে বিবেচিত বেসামরিক নাগরিকদের অপহরণ এবং বিচারবহির্ভূত গ্রেপ্তারের ঘটনা অনেক বেড়েছে।

জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে নিরাপত্তা মন্ত্রী মাহামাদু সানা বলেন, ‘গোয়েন্দা সংস্থার সূক্ষ্ম তৎপরতায় আমাদের দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্রের প্রস্তুতি প্রকাশ্যে এসেছে। সন্ত্রাসী চক্রান্তকারীদের চূড়ান্ত লক্ষ্য ছিল সম্পূর্ণ বিশৃঙ্খলা সৃষ্টি করা।’

তিনি বলেন, ‘সন্ত্রাসী চক্রান্তকারীদের পরিকল্পনা অনুসারে, এই কৌশলটি শেষ হওয়ার কথা ছিল, বুধবার ১৬ এপ্রিল, ২০২৫ তারিখে (বুরকিনা) ফাসোর প্রেসিডেন্টের ওপর জাতির শত্রু কর্তৃক নিয়োগপ্রাপ্ত একদল সেনার আক্রমণের মাধ্যমে।

সোমবার নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, জান্তার সমর্থকরা সরকারকে ‘অস্থিতিশীল’ করার পরিকল্পনার অভিযোগে গত সপ্তাহে দুই কর্মকর্তাসহ এক ডজন সামরিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

২০১৫ সাল থেকে বুরকিনা ফাসো ইসলামিক স্টেট গ্রুপ বা আল-কায়েদার সাথে যুক্ত গোষ্ঠীগুলোর জিহাদি সহিংসতায় জর্জরিত।

ট্রোরে গত বছর দাবি করেছিলেন যে আইভরি কোস্ট বুরকিনাকে অস্থিতিশীল করার ‘অভিযানের কেন্দ্র’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat